১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিপক্ষকে ফাঁসাতে স্বেচ্ছায় আত্মগোপনে যুবক, চট্টগ্রাম থেকে উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিপক্ষকে ফাঁসাতে স্বেচ্ছায় আত্মগোপনে থেকে নিখোঁজের নাটক সাজানোর ১৭ দিন পর অবশেষে চট্টগ্রাম টেকনাফের উখিয়া থেকে স্বপন নামে যুবককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ মে) রাতে উদ্ধার হওয়া যুবককে পরিবারের কাছে হস্তান্তর করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।

পুলিশ ও স্বপনের পরিবার জানান, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চায়পাড় গ্রামের জসিম উল্লাহর ছেলে স্বপন মোল্লাহ। ইট-বালুর ব্যবসার টাকা নিয়ে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বাঁধে।
এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলতি মাসের ১০ তারিখ রাতে পরিবারের অন্য সদস্যদের না জানিয়ে বাড়ি থেকে আত্মগোপনে চলে যায় স্বপন মোল্লাহ। আত্মগোপনে যাওয়ার পর তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রাখে সে। একদিন পর তার বাবা থানায় সাধারণ ডায়েরি করলে খুঁজতে থাকে পুলিশ।

এদিকে গত ২২ তারিখে তার ব্যবহ্নত ফোন দিয়ে পরিবারের কাছে বিপদের কথা বলে ২ লাখ টাকা দাবি করে।

পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম টেকনাফ থানা পুলিশকে জানায়। এরপর টেকনাফ থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে উখিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান জানান, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে নিজেই আত্মগোপনে চলে স্বপন। এরপর নিখোঁজের কথা বলে পরিবার সাধারণ ডায়েরি করে।
পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে আত্মগোপনে থাকা স্বপনকে উদ্ধার করে। বুধবার রাতে স্বপনের বাবা জসিম মোল্লার জিম্মায় হস্তান্তর করে পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রতিপক্ষকে ফাঁসাতে স্বেচ্ছায় আত্মগোপনে যুবক, চট্টগ্রাম থেকে উদ্ধার

পোষ্টের সময় : ০৪:২২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫