০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আগমনে ত্রিশালবাসীর স্বপ্নপুরণে আরেকধাপ এগিয়ে যাবে: ডা.লিটন

ময়মনসিংহ ০৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা মাহবুবুর লিটন বলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রিশালে আগমনকে কেন্দ্র করে ত্রিশালবাসীর আগামীর স্বপ্ন পুরনে আরেক ধাপ এগিয়ে যাবে।ইতিমধ্যে ত্রিশালবাসী তাকে বরণ করে নিতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী আমাদের প্রত্যাশা পুরণের পাশাপাশি ত্রিশালকে ইতিহাসের নতুন অধ্যায়ের সুচনা করবেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী এবার জাতীয় পর্যায়ে উদযাপিত হতে যাচ্ছে কবির স্মৃতি বিজড়িত এলাকা ময়মনসিংহের ত্রিশালে। আগামী ২৩ মে তিন দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের মূল অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (মঙ্গলবার) ত্রিশাল সরকারি নজরুল একাডেমির মাঠ পরিদর্শন শেষে স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের এ সব কথা বলেন।

অনুষ্ঠানস্থলের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মাঠ ও নজরুল মঞ্চ পরিদর্শনে করেন সংসদ সদস্য ডা. লিটন। এ সময় তাঁর সাথে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়া, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে সংসদ সদস্য জানান, আগামী ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রিশালে পদার্পণ করবেন। অনুষ্ঠানমঞ্চে যোগ দেওয়ার আগে তিনি ত্রিশালের বইলর কানহর ধরার খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। এরপর তিনি মূল অনুষ্ঠানস্থলে এসে কবির জন্মবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ও নজরুল বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। এছাড়াও সফরকালে তিনি ময়মনসিংহের তিনটি ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

জাতীয় কবির স্মৃতিবিজড়িত ত্রিশালে জাতীয় পর্যায়ের এই আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানটি সফল ও নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে প্রথমবারের মতো টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন

মুক্তাগাছায় ফায়ারস সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধানমন্ত্রীর আগমনে ত্রিশালবাসীর স্বপ্নপুরণে আরেকধাপ এগিয়ে যাবে: ডা.লিটন

পোষ্টের সময় : ০৯:০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬