বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা।
শুক্রবার (২০ নভেম্বর) বাকৃবি চত্বরের হাজী সালেহ উদ্দিন নূরুল উলুম মাদ্রাসায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন, বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল আলীম সহ ইউট্যাবের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা।
কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় ইউট্যাবের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বাকৃবি প্রতিনিধি 



















