০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট প্রদান

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • ৩৪৯ ভিউ :

জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার এক আনুষ্ঠানিক আয়োজনে সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাও দিয়েছেন তিনি।

এর আগে, অধ্যাপক ইউনূস টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা এবং রেল খাতে উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাপান।

চার দিনের সফর শেষে শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন অধ্যাপক ইউনূস। ওই রাতেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, তিনি গত ২৭ মে জাপান সফরে টোকিও পৌঁছান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধান উপদেষ্টাকে সোকা বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট প্রদান

পোষ্টের সময় : ০৩:১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫