০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অ্যাকিম ট্রেস্টার চার বছরের কূটনৈতিক দায়িত্ব শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৫ জুন) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস রাষ্ট্রদূত ট্রেস্টারকে সফল দায়িত্ব পালনের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ-জার্মানি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, “উন্নয়নের যাত্রায় জার্মানি সবসময় আমাদের নির্ভরযোগ্য অংশীদার।”

রাষ্ট্রদূত ট্রেস্টার বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে বলেন, “আমার কূটনৈতিক জীবনে অনেক চমৎকার পোস্টিং ছিল, তবে বাংলাদেশ সত্যিই ব্যতিক্রম। এখানকার মানুষের আতিথেয়তা আমাকে অভিভূত করেছে। আমি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিয়ে বাংলাদেশ ছাড়ছি।”

তিনি আরও বলেন, “ইনভেস্টমেন্ট সামিট ছিল একটি ভাল উদ্যোগ। আমি বাংলাদেশের উন্নয়ন ও তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার প্রক্রিয়ার সফলতা কামনা করি। আশা করি, সামনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

প্রধান উপদেষ্টা বাংলাদেশে জার্মানির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেন, “জার্মানি ইউরোপে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং তাদের উন্নয়ন সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”

বিশেষভাবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য জার্মানির মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

পোষ্টের সময় : ০৯:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫