স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন হবে। এ বিষয়ে অন্য কারও বলার কিছু নেই।
শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে যে দাবি করছে, তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার উপরে আমাদের কারও কিছু বলার নেই। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।
স্টাফ রিপোর্টার 





















