০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা বাতিল হচ্ছে কোনো একটি মহলের ইন্ধনে: জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ের সময় কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে, যা ‘কোন একটি মহলের ইন্ধনে’ সংঘটিত হচ্ছে বলে প্রতীয়মান।

রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব অভিযোগ করেন।

জামায়াত সেক্রেটারি বলেন, মনোনয়নপত্র দাখিলের পর যাছাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও রিটার্নিং অফিসারের ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়—এমন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। প্রদত্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও এভাবে প্রার্থিতা বাতিল মোটেও সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতের অন্যতম এই শীর্ষনেতা বলেন, এ ধরনের বাড়াবাড়ি চলতে থাকলে নির্বাচন কীভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে—তা নিয়ে দেশবাসীর মধ্যে বড় প্রশ্ন তৈরি হবে। তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে, তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে ‘নির্বাচনের মাঠ সমতল’ করার দাবি জানান জামায়াতের এই নেতা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

প্রার্থিতা বাতিল হচ্ছে কোনো একটি মহলের ইন্ধনে: জামায়াত

পোষ্টের সময় : ০৭:০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬