০৪:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের জন্য মোনাজাতে কাঁদলেন লাখো বাংলাদেশি

  • RA
  • পোষ্টের সময় : ০৬:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৪১৩ ভিউ :

ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। লাখো মানুষের অংশগ্রহণে চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল গাজার করুণ পরিস্থিতির বেদনা। ইসরায়েলি বাহিনীর টানা হামলা, শিশু ও নারীদের নির্মম মৃত্যু এবং ধ্বংসপ্রাপ্ত গাজা উপত্যকার বাস্তবতা গভীরভাবে ছুঁয়ে যায় সবার মনকে।

শনিবার (১২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে বলা হয়, ফিলিস্তিনে ইসরায়েলের নির্মমতা মানবতার ওপর সরাসরি আঘাত। নির্যাতিত মুসলমানদের রক্ষায় ও ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।

এছাড়াও মোনাজাতে গাজায় চলমান হামলার অবসান, ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার, আহতদের সুস্থতা, শিশু ও নিরীহ মানুষের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ এবং বিশ্ব নেতাদের মানবিক চেতনা জাগ্রত হওয়ার জন্য দোয়া করা হয়। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর চলমান আগ্রাসনের বিচার দাবি করেও প্রার্থনা করা হয়।

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যখন বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে, তখন বাংলাদেশেও ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে এই ব্যতিক্রমধর্মী গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফিলিস্তিনের জন্য মোনাজাতে কাঁদলেন লাখো বাংলাদেশি

পোষ্টের সময় : ০৬:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫