১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিসারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলার মোকামিয়া উত্তরপাড়া গ্রামে ফিসারিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে নিজের ফিসারিতে পানি সেচ দেওয়ার জন্য মোটর চালু করতে যান আবু সাঈদ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফিসারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গুজব ও অপতথ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফিসারিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পোষ্টের সময় : ০৯:১৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬