০২:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুফার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, মায়ের মামলা

ময়মনসিংহের নান্দাইলে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার ফুফার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে হারুন অর রশিদ পলাতক রয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হারুন অর রশিদ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও একই উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেলে বাড়ির উঠোনে খেলাধুলার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান অভিযুক্ত। এরপর ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

শিশুর মা বলের, ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টার সময় এক আত্মীয় ঘরে প্রবেশ করে শিশুটিকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ও তার স্বজনরা তাদের হুমকি দেয়। এতে ভীত হয়ে শিশুটির মা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারটি নান্দাইল মডেল থানায় গিয়ে মামলা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুফার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, মায়ের মামলা

পোষ্টের সময় : ০৮:৩৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬