০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে নিখোঁজ, তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবু রায়হান নেহাল (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) রাত ১০টার দিকে উপজেলার ভাইটকান্দি গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নেহাল ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি ছনধরা ইউনিয়নের হরিনাদী তারাকান্দা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আবু রায়হান নেহাল (১৭) শুক্রবার (১৩ জুন) রাত ১১ টার দিকে ভাইটকান্দি সখল্লা মোড় এলাকা থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে ভিকটিমের বড় ভাই মামুন ফুলপুর থানায় একটি জিডি করেন। ফুলপুর থানার জিডি নং ৫৯৫। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার (১৬ জুন) রাত অনুমান ১০ দিকে সখল্লা গ্রামের জনৈক সোবহানের বাসার পিছনের টয়লেট থেকে পচা লাশের গন্ধ পায় লোকজন। পরবর্তীতে সোবহানের টয়লেটের সেপটিক ট্যাংকির শ্লাভ/ঢাকনা সরালে ভিকটিম আবু রায়হান নেহালের মৃতদেহ টয়লেটের পানিতে উপর হয়ে পড়ে থাকতে/ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদী সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ নিজ হেফাজতে নেন এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

সূত্রে জানা যায়, ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী শান্তা (১৫) এর সাথে ভিকটিম আবু রায়হান নেহাল(১৭) এর প্রেমের সম্পর্ক ছিলো। দীর্ঘদিন যাবৎ তাদের মাঝে প্রেম চলছি। প্রেমের সম্পর্কের জের ধরে শান্তার বাবা শেখ ফরিদ ফালান, বড় ভাই সাগর (২৪) ও হাতেম আলীর ছেলে মঞ্জু গত ১৫ জানুয়ারি ভিকটিমকে আটক করে মারধর করেন। এই মারধরের ঘটনায় রায়হানের মা জোছনা খাতুন জানুয়ারিতেই ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। প্রেম সংক্রান্ত কারণে শান্তার পরিবারের লোকজন আবু রায়হান নেহালকে অপহরণ করে নিয়ে এই হত্যাকান্ড ঘটাতে পারে বলে এলাকাবাসী ও পরিবারের লোকজনের প্রাথমিক ধারণা। এদিকে রায়হান নিখোঁজ হওয়ার পর থেকেই প্রেমিকা শান্তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে বলেও জানা যায়।

ফুলপুর থানার ওসি আব্দুল হাদী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি প্রেমঘটিত হত্যাকাণ্ড হতে পারে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে নিখোঁজ, তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫