০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে সাবলম্বী উন্নয়ন সমিতির পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় স্বাবলম্বী উন্নয়ন সমিতির বাস্তবায়নে সিডস প্রকল্পের আওতায় স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি বেজড অর্গানাইজেশন (সিবিও) উপকারভোগীদেরকে বাণিজ্যিক উৎপাদনে আগ্রহী করে তোলার লক্ষ্যে উপজেলার রহিমগঞ্জ, ভাইটকান্দি, রামভদ্রপুর ও সিংহেশ্বর ইউনিয়নে এই পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনী মেলায় সিবিও সদস্যরা তাদের নিজেদের উৎপাদিত বিষমুক্ত কৃষি পণ্য ও বিভিন্ন প্রাণিজ পণ্য প্রদর্শন করেন। প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল, বিভিন্ন শাকসবজি, কুটির শিল্পজাত পণ্য, হাঁস-মুরগি, ছাগল, ভেড়া, গরু, পাখিসহ নানা ধরনের পণ্যসামগ্রী। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে এবং স্থানীয় উৎপাদকদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়। মেলা ঘুরে স্থানীয় ক্রেতারা বিভিন্ন পণ্য ক্রয় করেন, যা মেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

পণ্য প্রদর্শনী মেলা পরিদর্শন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, রহিমগঞ্জ ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী পান্না, ইউপি প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, মোস্তাক আহমেদ, ফারজানা আক্তার।

পরিদর্শন শেষে তারা প্রদর্শিত পণ্যের মানের প্রশংসা করেন এবং সদস্যদের আরো বেশি উৎপাদনে উৎসাহিত করেন। পাশাপাশি উৎপাদন, প্রসেসিং ও বিপণন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সিবিও নেতারা, প্রোগ্রাম অফিসার (ইআই) মনিরুজ্জামান মনির, উপজেলা সমন্বয়কারী সুখরঞ্জন পালসহ অন্য কর্মকর্তারা।

প্রকল্প ব্যবস্থাপক মি. কর্নেলিউস দালবৎ বলেন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সিডস প্রকল্পের আওতায় আয়োজিত এই পণ্য প্রদর্শনী মেলার মূল উদ্দেশ্য হলো সিবিও সদস্যদের কৃষি, প্রাণিসম্পদ ও কুটির শিল্পভিত্তিক বিভিন্ন উৎপাদনমুখী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করা। তিনি জানান, বিশেষ করে বাণিজ্যিকভাবে সবজি চাষসহ বহুমুখী উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সদস্যরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এটাই প্রকল্পের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ নিশ্চিত করা, সদস্যদের আয় বৃদ্ধি করা এবং এর মাধ্যমে তাদের টেকসই উন্নয়ন সাধনে সহায়তা করাই এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই উদ্যোগ সিবিও সদস্যদের আত্মনির্ভরশীলতা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে সাবলম্বী উন্নয়ন সমিতির পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

পোষ্টের সময় : ০১:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫