০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদের সুবিধাভোগীদের অনুপ্রবেশ রুখে দেওয়ার ঘোষণা বাকৃবি ছাত্রদলের

যারা অতীতে ফ্যাসিবাদকে শক্তিশালী করতে মদদ দিয়েছে এবং ছাত্রলীগের সুবিধাভোগী হিসেবে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে, তাদের কোনোভাবেই ছাত্রদলে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্রদলে ঢুকে সংগঠনকে অস্থিতিশীল করার যেকোনো চক্রান্ত কঠোর হাতে দমন করা হবে।

বুধবার (২২ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম শফিক আরও বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই গোপন বা গুপ্ত রাজনীতিতে লিপ্ত ছিল না। বিগত ১৭ বছর ধরে প্রকাশ্যে রাজপথে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং জেল-জুলুমের মুখোমুখি হয়ে আমরা রাজনীতি করে আসছি। আমাদের এই স্বচ্ছ রাজনীতির ধারায় কোনো ফ্যাসিবাদের দোসরের জায়গা হবে না।’

এর আগে রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেআর মার্কেটসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জব্বারের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে ‘জামাত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফ্যাসিবাদের সুবিধাভোগীদের অনুপ্রবেশ রুখে দেওয়ার ঘোষণা বাকৃবি ছাত্রদলের

পোষ্টের সময় : ১১:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬