০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে দুই দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি।

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার ও সরকারি ছুটির দিন শনিবার এই বন্দরে বন্ধ থাকবে সকল আমদানি- রপ্তানি।

জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত ধানুয়া কামালপুর স্থল বন্দর। এই বন্দর দিয়ে ৩৪ টি পণ্য আমদানি হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এখানে। পাথর আমদানির ফলে জামালপুর উত্তরাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বন্দরটি। বন্দর সচল থাকলে প্রতিদিন ৬ থেকে ৮ হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়।

তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময় বন্দরে আমদানি বন্ধ থাকে। গত দুই মাস থেকে ফের সচল হয়েছে ধানুয়া কামালপুর স্থল বন্দরের কার্যক্রম। বর্তমানে সরকারি ছুটি ব্যাতীত সব দিনই আমদানি রপ্তানি হচ্ছে।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, মহান মে দিবস ও সরকারি ছুটি উপলক্ষে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে সব ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। তবে রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পোষ্টের সময় : ০৩:০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬