১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় রাফি মিয়া (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রাফি মিয়া ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানী পাড়া গ্রামের আবু হুরাইরার ছেলে।
রোববার (২৫ মে) বিকাল ৩ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় অটো রিকশার ধাক্কায় এঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধানুয়া কামালপুর ইউনিয়নের আবু হুরাইরা ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র ছেলে শিশু রাফি তিন মাস বয়স থেকে ধানুয়া কামালপুরের তালতলা এলাকায় নানা রবিউল ইসলামের বাড়িতে থাকেন। তার বাবা-মা জীবিকার তাগিদে ঢাকা থাকায় নানা ও নানীর আদর যত্নে বড় হচ্ছিলেন শিশু রাফি। কিন্তু ৫ বছর বয়সেই জীবনের ইতি টানতে হলো অভাগা রাফিকে।

রোববার বিকাল ৩ টার দিকে নানার বাড়ি থেকে স্থানীয় মির্ধা পাড়া মোড়ে যেতে বকশীগঞ্জ-ধানুয়া কামালপুর সড়ক পার হচ্ছিলেন ছোট্ট রাফি। এসময় একটি অটো রিকশা রাফিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক গুরুতর আহত রাফিকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অটোরিকশা ফেলে পালিয়ে যায় ওই চালক।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, অটো রিকশার ধাক্কায় শিশু নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

পোষ্টের সময় : ০৫:২৬:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫