০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে এনসিপিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ

জামালপুরেরর বকশীগঞ্জে জাতীয় নাগরিক কমিটিতে(এনসিপি) আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে জুলাই-আগস্টের বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় সংক্ষপ্তি বক্তব্য রাখেন বকশীগঞ্জ গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সা’দ আহমেদ রাজু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ সায়েম, ছাত্র-জনতার প্রতিনিধি কাজল খন্দকার।

বক্তারা সদ্য ঘোষিত বকশীগঞ্জ উপজেলা এনসিপির কমিটিতে আওয়ামী লীগের পুনর্বাসনের দায়ে কমিটি বিলুপ্তির দাবি জানান এবং ৪৮ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত ১৩ জুন অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিককে প্রধান সমন্বয়কারী ও এমদাদুল হক মিলনকে যুগ্ন সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে যুগ্ম সমন্বয়কারী করে উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের পর থেকে যুগ্ম সমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদকে আওয়ামী লীগের দোসর দাবি করে আসছে জলাই বিপ্লবের ছাত্র প্রতিনিধিরা। ছাত্র প্রতিনিধিদের দাবি কৌশলে এনসিপির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে এনসিপিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ

পোষ্টের সময় : ০৩:৪৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫