০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছে ১০ জন।
রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এঘটনা ঘটে। এঘটনায় মামুন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও থানা পুলিশ জানায়, মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুপচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেনের ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে রুপচান আলীর দখলে থাকা জমিটি রোববার বেলা ১১ টার দিকে জোরপূর্বক দখল করতে আসে সওদাগর আলীর ছেলে বিল্লাল গংরা। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হলে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

মারাত্মক আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১ টার দিকে সেকেন্দার আলীর ছেলে দুলা মিয়া মারা যান।

নিহত দুলা মিয়ার ছেলে সজীব মিয়া জানান, পূর্ব শত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তার লোকজন আমাদের জমি দখল করতে আসে এবং আমার বাবাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০

পোষ্টের সময় : ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫