০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৫

জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৫ জন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিফাতের পরিবার জানায়, শিফাত উল্লাহ শিফাতের শিশু কন্যার সাথে প্রতিবেশি সদাগর মিয়ার ছেলের মধ্যে গত শুক্রবার ঝগড়া হয়। শিশুদের ওই ঝগড়া তাদের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই জের ধরে রোববার সন্ধ্যায় আবারও শিফাত ও সদাগর মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া, মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে শিফাতের বাড়ি ঘরে হামলা চালায় ও শিফাতের ৪ টি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শিফাত , তার মা মাজেদা বেগম ও শফিকুল ইসলাম অপর পক্ষের মিলন মিয়া সহ ৫ জন আহত হয়।

হামলার সময় নিজ ঘর থেকে ৩ লাখ ২০ হাজার নগদ টাকা ও চালের বস্তা লুট হয়েছে বলে অভিযোগ করেন শিফাত ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। এঘটনায় লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৫

পোষ্টের সময় : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬