০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে দা নিয়ে ভাই ও ভাতিজাকে হত্যার চেষ্টা, ভিডিও ভাইরাল!

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাই ও ভাতিজাকে দা নিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। এনিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ পৌর এলাকার গোয়ালগাঁও এলাকার জেলখানা রোডে।

দা নিয়ে হত্যার চেষ্টা করার ঘটনার একটি ভিডিও মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার গোয়ালগাঁও পশ্চিম পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আবদুল কাদের টিটুর সঙ্গে তার ভাই আলী আকবরের পৈত্রিক জমি সংক্রান্ত বিষেয়ে বিরোধ চলে আসছে।

আবদুল কাদের টিটু বলেন, আমার দখলীয় ১৯ শতাংশ জমিতে মঙ্গলবার বিকালে চাষ করতে গেলে আমার ভাই আলী আকবর এতে বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে তাঁর হাতে থাকা ব্যাগ থেকে একটি দা (দেশীয় অস্ত্র) বের করে হেলমেট মাথায় পড়ে তিনি দা নিয়ে আমাকে ও আমার ছেলেকে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তিনি চলে যান। তিনি আরও বলেন, আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে তিনি কয়েক কোটি টাকার জমি নিজের নামে গোপনে লিখে নিয়েছেন। এখন আমার দখলীয় জমি বেদখলের পাঁয়তারা করছেন। আমার ভাই পুলিশ সদস্য হওয়ায় তিনি দাপট দেখাচ্ছেন। তাই আমি ও আমার পরিবারের নিরাপত্তা চাই ও আমার ভাইয়ের বিচার চাই।

ভিডিও ভাইরালের পর ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের দাবি জানান ভুক্তভোগী আবদুল কাদের টিটু।

দা নিয়ে হত্যার হত্যার চেষ্টার ভিডিও ভাইরালের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত আলী আকবরকে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় কোন লিখিত অভিযোগ তিনি পান নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অভিবাসন সংক্রান্ত অপরাধে মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে দা নিয়ে ভাই ও ভাতিজাকে হত্যার চেষ্টা, ভিডিও ভাইরাল!

পোষ্টের সময় : ০৪:২২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬