০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাইয়ুমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম উপজেলা বিএনপিকে না জানিয়ে বিএনপির বহিস্কৃত নেতা ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

বুধবার (৭ মে) দুপুর ১২ টায় বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি থেকে আজীবন বহিস্কৃত নেতাদের তালিকা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, গত ৫ মে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে বহিস্কৃত বিএনপি নেতা আবদুর রউফ তালুকদার ও আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে পথসভা করেন।

এর আগে আমরা তাকে আমন্ত্রণ করেছিলাম বিএনপি অফিসে আসার জন্য কিন্তু তিনি বিএনপিকে না জানিয়ে উল্টো বিতর্কিতদের সঙ্গে নিয়ে পথসভায় যোগ দেন। যাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে তাকে নিয়ে পথসভা ও মিটিং করায় উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

বিএনপির সাধারণ সম্পাদক প্রিন্স আরও বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম বিএনপিকে বিভাজনের চেষ্টা করছেন। দয়া করে বিএনপিকে নিয়ে খেলবেন না। আবদুল কাইয়ুমকে মূল ধারার সঙ্গে থেকে রাজনীতি করার আহবান জানান বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানু সওদাগর, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুর ইসলাম তোতা, সাবেক যুগ্ন আহবায়ক আবদুল হামিদ, সাবেক যুগ্ন আহবায়ক মোতালেব সরকার ও উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে নগদ উদ্যোক্তাদের সচেতনতামূলক প্রশিক্ষণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাইয়ুমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫