০২:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করার পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

একই সঙ্গে নকল সিগারেট তৈরি করায় উত্তম মোদক (৫০) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মোদক পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এসব নকল সিগারেট উদ্ধার করা হয়।

জানা গেছে, মোদক পাড়া এলাকার সুনীল মোদের ছেলে উত্তম মোদক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট করে ব্যবসা করে আসছে। এতে করে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম দুপুরে মোদক পাড়ায় অভিযান পরিচালনা করেন।

এসময় ১ লাখ ২১ হাজার ২০০ শলাকা টাক নকল সিগারেট জব্দ করা হয়। পরে উত্তম মোদককে ২০ হাজার জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে সিগারেট গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?’

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

পোষ্টের সময় : ০৬:২২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬