০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে লন্ডন প্রবাসী দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল শতাধিক পরিবার

জামালপুরের বকশীগঞ্জে লন্ডন প্রবাসী সেই দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেয়েছে আরো শতাধিক পরিবার।

সোমবার (১৬ মার্চ) সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

লন্ডন প্রবাসী দুই ভাই শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান আইরমারী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ মার্চ বকশীগঞ্জ নামাপাড়া থেকে ৬০ বছর বয়সি আকালু মিয়ার কাছ থেকে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এনিয়ে আকালু মিয়ার আহাজারির একটি ভিডিও ভাইরাল হলে লন্ডন প্রবাসী শফিকুল ইসলাম ও তার ভাই ছাইদুর রহমানের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বৃদ্ধ আকালু মিয়ার জীবিকার শেষ সম্বল নতুন একটি অটোভ্যান প্রদান করেন। লন্ডন প্রবাসী দুই ভাইয়ের মানবিক এই কাজটি নেটিজেনদের মন ছুঁয়ে যায়। প্রশংসায় ভাসতে থাকেন শফিকুল ইসলাম ও ছাইদুর রহমান।

এর মধ্যে দুই ভাই ঈদকে সামনে রেখে গ্রামের আরো শতাধিক অসহায়দের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

তাদের ইতিবাচক এসব কর্মকান্ডে সমাজের পিছিয়ে পড়া মানুষ গুলো আরো এগিয়ে যাবে বলে মনে করেন এলাকার সচেতন মহল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আন্তর্জাতিক যুব দিবসে হালুয়াঘাটে পরিচ্ছন্নতা অভিযান

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হবেন কে

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে লন্ডন প্রবাসী দুই ভাইয়ের আর্থিক সহায়তা পেল শতাধিক পরিবার

পোষ্টের সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬