১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবেদন

বকশীগঞ্জে সংসদীয় আসনের সীমানা পূনবিন্যাস চেয়ে আবেদনপত্র ইউএনওর হাতে প্রদান করা হয়। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জামালপুর- ১ আসনের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবদেন করা হয়েছে। বুধবার (১৪ মে) গণঅধিকার পরিষদ (জিওবি) বকশীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদনটি করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হয় জামালপুর-১ আসন। দুটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের সমন্বয়ে প্রায় ছয় লাখ মানুষের বসবাস জামালপুর-১ আসনে। ভৌগলিক, প্রশাসনিক ও জনসংখ্যার দিক বিবেচনা করে বকশীগঞ্জ উপজেলাকে আলাদা আসনের দাবি জানিয়ে আসছেন এই উপজেলার মানুষ।

এরই প্রেক্ষিতে পৃথক আসনে পুনর্বিন্যাস করতে জনস্বার্থে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন জানানো হয়। জামালপুর-১ আসনের সীমানা পুনর্বিন্যাস করে বকশীগঞ্জ উপজেলাকে আলাদা আসনে রূপান্তরিত করার দাবি করেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

এবিষয়ে উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক শাহরিয়ার আহমেদ সুমন জানান, জামালপুর জেলা থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বকশীগঞ্জ উপজেলা। নানা কারণে গুরুত্বপূর্ণ এই উপজেলা এখন আলাদা আসনে রূপান্তরের যোগ্যতা রাখে। তাই সার্বিক চিন্তা করে আমরা নতুন আসন দাবি জানাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা জানান, এব্যাপারে একটি লিখিত আবেদন পেয়েছি। আবেদনটি যথা সময়ে কর্তপক্ষের নিকট পাঠানো হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস চেয়ে আবেদন

পোষ্টের সময় : ০৫:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫