০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে হাসপাতালে পড়ে থাকা পরিচয়হীন সেই বৃদ্ধের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ মে) বিকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে ওই বৃদ্ধকে অসুস্থ অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার বিকালে তিনি মারা যান।

এদিকে বৃদ্ধের পরিচয় শনাক্ত করতে হাসপাতালের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ করা হয়। তবে এখন পর্যন্ত তার কোনো স্বজন বা পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম বলেন, প্রায় এক সপ্তাহ আগে অজ্ঞাত নামে বৃদ্ধ ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় কিছু লোক হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা চলমান ছিল। আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখন পর্যন্ত মৃত্যু ব্যক্তির কোন ওয়ারিশ পাওয়া যায় নি। ওয়ারিশ পাওয়া গেলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। ওয়ারিশ না পাওয়া গেলে আইনগতভাবে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে হাসপাতালে পড়ে থাকা পরিচয়হীন সেই বৃদ্ধের মৃত্যু

পোষ্টের সময় : ১০:৫৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬