১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ১২৯৫ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ১২৯৫ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকালে উপজেলার বগারচর ইউনিয়নে সারমারা নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয় । এতে করে হাসি ফুটেছে টালিয়া পাড়া ও সাতভিটা গ্রামের ১২৯৫ পরিবারের মাঝে।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

এসময় মো: শাহ ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, নিলোফার চৌধুরী মনি এমপি, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল হক, পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াছমিন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাতের পত্র ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে যাকাত ফান্ডের অর্থায়নে ৩২ জনের মাঝে ছাগল বিতরণ করেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে ১২৯৫ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

তথ্য গোপন করায় ময়মনসিংহের ৬ ছাত্রদল নেতাকে অব্যাহতি

16 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে ১২৯৫ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পোষ্টের সময় : ১০:১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬