০৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় সরকারি চাল পাচার, গুদাম সিলগালা

বগুড়ার আদমদীঘিতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের অভিযোগে একটি গুদাম সিলগালা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার এলাকায় তালুকদার শপিং কমপ্লেক্সের ভেতর থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের জন্য বরাদ্দ সরকারি চালের বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরার প্রক্রিয়া চলছিল। এসময় পাচারের উদ্দেশ্যে ৩৩ বস্তা চাল বাইরে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তা ধরে ফেলে। পরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আরও বিপুল পরিমাণ চাল উদ্ধার করেন।

অভিযানে মোট ১১৯ বস্তা চাল জব্দ করা হয়। এর মধ্যে প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৭৫০ কেজি এবং সরকারি চটের বস্তায় ২ হাজার ৫৫০ কেজি চাল পাওয়া যায়। উদ্ধারকৃত চালের মালিকানা নিয়ে প্রথমে গড়মিল দেখা দিলেও জানা যায়, তালুকদার শপিং কমপ্লেক্সের মালিক উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকিন তালুকদার মুক্তার। তবে গুদামটি ভাড়া নিয়েছিলেন সাংবাদিক ও জেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী দিলার সাহিদা বেগম।

ঘটনার পর পুরো গুদাম সিলগালা করে জব্দকৃত চাল সরকারি হেফাজতে রাখা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁর লাইসেন্স বাতিলের প্রক্রিয়াও শুরু হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সরকারি কর্মসূচির চাল গোপনে পাচার হয়ে আসছে। তবে এবার প্রশাসনের তৎপরতায় তা প্রকাশ্যে ধরা পড়েছে। তারা মনে করেন, প্রকৃত দরিদ্ররা যাতে বরাদ্দকৃত খাদ্য পায়, সে জন্য অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত চাল অবৈধভাবে পাচার হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসন বলছে, দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বগুড়ায় সরকারি চাল পাচার, গুদাম সিলগালা

পোষ্টের সময় : ১২:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫