১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে – কাদের সিদ্দিকী

  • RA
  • পোষ্টের সময় : ১২:৫৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৩৭৩ ভিউ :

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর, সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজিব, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামানসহ আরো অনেকে।

কাদের সিদ্দিকী বলেন, জয় বাংলার কোনো ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনো ভুলত্রুটি নেই। জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গ্রেফতারবরণ করতে হয়, এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয়। আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনও ভুলত্রুটি নেই।

তিনি আরো বলেন, অনেকের আমার মিলে না। এদেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মক্কা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে – কাদের সিদ্দিকী

পোষ্টের সময় : ১২:৫৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫