০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুদের সাথে আর দেখা হলো না প্রদীপের 

বন্ধুদের কাছে আর যাওয়া হলো না প্রদীপের (১৩)। মদন- কেন্দুয়া সড়কে রাস্তা পারাপারে সময় অটোরিক্সার চাপায় মারা যায় প্রদীপ। প্রদীপ। মদন পৌর সদরের বাড়ি ভাদেরা গ্রামের জয় মা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সুজন নাগের ছেলে। সোমবার বিকালে মদন পৌরসদরে বৈশ্যবাড়ি পাড়ার মদন- কেন্দুয়া সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্তদর্শী সূত্রে জানা যায়, মদন- কেন্দুয়া সড়কের পাশের চাউলের বয়লার কাছে প্রদীপের বন্ধুরা প্রদীপের জন্য অপেক্ষা করছিল। প্রদীপ বাসা থেকে খাবার খেয়ে বন্ধুদের নিকট দ্রুত আসতে মদন- কেন্দুয়া সড়কে দৌঁড়ে পারাপারের সময় একটি অটোরিকশা চাপা দেয়। এতে প্রদীপ গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পথচারী ও বন্ধুরা মদন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে। প্রদীপ জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় বন্ধু মহলসহ সর্বস্তরের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, রাস্তা পাড়াপাড় হওয়ার সময় প্রদীপ নাগ নামে এক স্কুল শিক্ষার্থী অটোরিকশার চাপায় মারা গেছে। এ ব্যাপারে মদন থানায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬২.৫ শতাংশ শিক্ষার্থী

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বন্ধুদের সাথে আর দেখা হলো না প্রদীপের 

পোষ্টের সময় : ০৯:৩২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬