০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বিটিসিএলের বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে মামলা

বরগুনা জেলায় টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিনের বকেয়া বিল আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জানা গেছে, জেলায় প্রায় ৯ শতাধিক গ্রাহকের বিপুল অঙ্কের টেলিফোন বিল পরিশোধ হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক দীর্ঘদিন ধরে নির্দিষ্ট এলাকায় বসবাস করছেন না বা তাদের প্রকৃত ঠিকানা হালনাগাদ করা হয়নি। ফলে বিল আদায়ে সমস্যায় পড়ছে কর্তৃপক্ষ।

এ অবস্থায় ইতোমধ্যে প্রায় ৩৫ জন গ্রাহকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৫ জনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং আরও ২০ জনের কাছ থেকে প্রায় ৭ লাখ ৫৯ হাজার টাকা বকেয়া রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় বিটিসিএল কার্যালয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, বহু বছর আগের পুরনো সিস্টেমের আওতায় এই সংযোগগুলো দেওয়া হয়েছিল। কিন্তু তখন গ্রাহকের তথ্য হালনাগাদ না হওয়ায় আজ নানা জটিলতা তৈরি হয়েছে। এছাড়া জনবল সংকটের কারণে সময়মতো যাচাই-বাছাই সম্ভব হয়নি। এসব কারণে বকেয়া আদায়ে মামলা করার পথেই যেতে হয়েছে।

বর্তমানে অনেক সংযোগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিল পরিশোধ না হওয়া পর্যন্ত এসব সংযোগ পুনরায় সচল করা হবে না বলে জানিয়েছে বিটিসিএল। তারা আরও বলেছে, গ্রাহক যদি স্বেচ্ছায় বকেয়া পরিশোধ করেন তবে মামলা প্রত্যাহারের সুযোগ রাখা হবে। তবে যারা গড়িমসি করছেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

অন্যদিকে সাধারণ গ্রাহকদের দাবি, বিটিসিএল দীর্ঘদিন সেবার মান ধরে রাখতে পারেনি। ফলে অনেকে সংযোগ ব্যবহার বন্ধ করে দিয়েছিলেন। পরে সঠিক প্রক্রিয়ায় সংযোগ বাতিল না করায় বিল জমতে থাকে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি গ্রাহকসেবার মান বাড়ানো জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

মামলা সংক্রান্ত তথ্য নিশ্চিত করে বিটিসিএলের বরগুনা অফিস জানিয়েছে, তাদের মূল লক্ষ্য কাউকে হয়রানি করা নয় বরং প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতি রোধ করা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারেক রহমানের আমলে সবার জন্য উন্নয়ন হবে: প্রিন্স

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

22 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বরগুনায় বিটিসিএলের বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে মামলা

পোষ্টের সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫