০১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি পাসপোর্টে বিশ্বজুড়ে হারাচ্ছে গ্রহনযোগ্যতা

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আন্তর্জাতিক ভ্রমণ এখন কঠিন হয়ে উঠেছে। একসময় উন্নত দেশগুলো সহজে ভিসা দিত, কিন্তু এখন বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে ভ্রমণ করতে গেলে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। অন-অ্যারাইভাল ভিসার সুবিধা থাকা দেশগুলোতেও বাংলাদেশিদের বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে ভিসা প্রক্রিয়াকরণ কঠিন হয়ে গেছে। দীর্ঘ যাচাই-বাছাই, প্রত্যাখ্যানের হার বৃদ্ধি এবং পুরনো সুবিধার সীমাবদ্ধতা এখন সাধারণ। ভিসা পাওয়া গেলেও অনেক বাংলাদেশি পাসপোর্টধারীকে ইমিগ্রেশনে ফেরত পাঠানো হচ্ছে।

পর্যটন নির্ভর নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো দেশগুলোও বাংলাদেশিদের অন-অ্যারাইভাল ভিসার শর্ত পূরণ সাপেক্ষে ফিরিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়াও বিনামূল্যে ভিসা সুবিধা বন্ধ করে দিয়েছে; এখন নানা নথিপত্র ও ফি দিলেও ভিসা নিশ্চিত নয়।

২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারত নতুন করে ভিসা কার্যক্রম বন্ধ করেছে। বর্তমানে মেডিকেল ভিসা ছাড়া অন্যান্য ক্ষেত্রে দীর্ঘ যাচাই-বাছাই চলছে, সামান্য ত্রুটিতেই যাত্রীরা ‘অফলোড’ হয়ে ফিরে আসছেন। এছাড়া দুবাই ও আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোও নতুন করে ভিসা প্রদান স্থগিত করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অভিবাসন ও ভিসার অপব্যবহার বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থার দুর্বলতার ফল। পর্যটক বা ব্যবসায়ী যাত্রীদের নথিপত্র ও আর্থিক সক্ষমতা যাচাই করা এখন জরুরি।

এ পরিস্থিতি বাংলাদেশের আন্তর্জাতিক ভ্রমণ সক্ষমতা ও পাসপোর্টের মর্যাদা প্রভাবিত করছে। যাত্রীরা এখন ভিসা প্রক্রিয়ার জন্য আরো সাবধান হতে বাধ্য। সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে যথাযথ তথ্য, সঠিক নথি ও প্রস্তুতি ছাড়া বিদেশ ভ্রমণ কঠিন হয়ে পড়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশি পাসপোর্টে বিশ্বজুড়ে হারাচ্ছে গ্রহনযোগ্যতা

পোষ্টের সময় : ০৩:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫