০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তন করায় জাতিসংঘের উদ্বেগ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৩৮৮ ভিউ :

বাংলাদেশে আইন পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক।

সোমবার (১৬ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে দেওয়া ভাষণে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ফলকার টুর্ক বলেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে, এতে আমি অনুপ্রাণিত। অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে তাদের আমি অর্থবহ সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, তবে আমি রাজনৈতিক দল ও সংগঠন এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আইনের সাম্প্রতিক পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন। এ ধরনের পরিবর্তন সংগঠন করার স্বাধীনতা, মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে অন্যায্যভাবে সীমিত করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তন করায় জাতিসংঘের উদ্বেগ

পোষ্টের সময় : ১১:০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫