বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৩ মার্চ) তথ্যটি নিশ্চিত করেছেন উপসচিব নীলিমা আফরোজ।
নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্টে লিখা ছিলো: ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড।’ অর্থাৎ ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি তখন ছিলো না।
কিন্তু বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল।’
২০২০ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে নতুন ই-পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়।
অবশেষে আবারো আগের রুপে ফিরলো বাংলাদেশের পাসপোর্ট।





















