১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল’ এর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে নির্মিত ‘ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল’-এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হলটির উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ জাভিদুল হক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. হুমায়ুন মিয়া।

এসময় তিনি কনফারেন্স হলের জন্য দুইটি ১০০ ইঞ্চির স্মার্ট টিভি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন। এছাড়াও হল নির্মাণে আর্থিক সহযোগিতা করেন সিটি ব্যাংক ও ও সাউথইস্ট ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবুর রহমান, ডিন কাউন্সিলের আহ্বায়ক ও পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার এবং সোনালী দলের সভাপতি ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, ছাত্রবিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবির ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল নির্মাণে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিশেষ করে বাউরেস টিমকে কৃতজ্ঞতা জানাই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের নতুন স্থাপনা গড়ে তোলার জন্য।

তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ গেস্ট হাউসকেও আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছি। শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে যেকোনো ভালো উদ্যোগে বিশ্ববিদ্যালয় বিনিয়োগ করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবিতে ‘ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল’ এর উদ্বোধন

পোষ্টের সময় : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬