০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে দুই ছিনতাইকারী আটক, মুঠোফোন উদ্ধার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা দুই ছিনতাইকারীকে আটক করেছে।

বুধবার (৯ এপ্রিল) ঘটনাটি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মোখলেছুর রহমান।

এ বিষয়ে এসআই মোখলেছুর জানান, নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদের পাড়ে বিকালে ঘুরতে গেলে ছিনতাইকারী দলের চার সদস্য তার মোবাইল ফোন এবং মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আশেপাশের লোকজনের সহযোগিতায় একজনকে ধরা গেলে তাকে ভ্রাম্যমাণ প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ছিনতাইকারীকে ব্যবহার করে পুলিশ অভিযানের মাধ্যমে আরো এক সদস্যকে আটক করা সম্ভব হয়েছে এবং তার কাছ থেকেই ওই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং নগদ ৬২০ টাকা পাওয়া গিয়েছে।

এ সময়ে এসআই মোখলেছুর রহমান ছিনতাইকারী চার জনের পরিচয় প্রকাশ করেন। আটককৃতরা হলেন- কেওয়াটখালির আইলসের মোড়ের মৃত নূর ইসলামের ছেলে মো. রুমান (২০), একই স্থানের দুলালের ছেলে মো. রাকিব (২১)।

পলাতক দুই জন হলেন- কেওয়াটখালির মো. মহিদুল (২০) এবং কেওয়াটখালির বলাচাপুর হাক্কানীমোড়ের মো. সামি (১৯)।

ছিনতাইকারী রুমান বলেন, “আমরা চারজন মিলে ভাইকে ধরলে ভাই আমাকে আটকে রাখে বাকি তিন সঙ্গী পালিয়ে যায়। পরে আমি তাদেরকে ফোন দিয়ে ডাকলে রাকিব আবার ফেরত আসে তখন স্যাররা রাকিবকে আর আমাকে ধরে নিয়ে ক্যাম্পে আসে। বেশিদিন হয়নি আমরা এসব কাজ শুরু করেছি। আমাদেরকে শয়তানে ধরেছিল এজন্য আমরা এরকম কাজ করেছি।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবিতে দুই ছিনতাইকারী আটক, মুঠোফোন উদ্ধার

পোষ্টের সময় : ১১:৩৫:০৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫