০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামীকাল বৃহস্পতিবার (০৭ মে) থেকে শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এবারের প্রতিযোগিতায় দেশের ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। এতে ১৯১ জন ছাত্র ও ১১৬ জন ছাত্রীসহ মোট ৩০৭ জন ক্রীড়াবিদ লড়বেন।

আয়োজক কমিটির সদস্য-সচিব ও ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মো. আসাদুল হক সজল জানান, প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থেকে এই ক্রীড়া উৎসব উপভোগ করার জন্য সবান্ধব আমন্ত্রণ জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা

পোষ্টের সময় : ০১:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬