বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ১৯২ বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আতিকুর রহমানকে আহ্বায়ক, এএম ষোয়াইব সিনিয়র যুগ্ম-আহব্বায়ক ও মো. শফিকুল ইসলামকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটিতে ৬৩ জনকে যু্গ্ম-আহ্বায়ক ও ১২৬ জনকে সদস্য করা হয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবাগত আহ্বায়ক আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৯২ সদস্য আহ্বায়ক কমিটিতে মেধাবী, মননশীল ও ত্যাগীরা স্থান পেয়েছে। এজন্য বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির ভাইকে রক্তিম শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রদল মেধাবী, মননশীল ও ত্যাগীদের দল। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার্থীরা নিরাপদে ক্যাম্পাসে বিচরণ করবে।

























