০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবি ক্যাম্পাসে এসির তার চুরির চেষ্টা, নিরাপত্তাকর্মীর তৎপরতায় আটক ১

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কে.আর. মার্কেটে অবস্থিত এস্টেট অফিসে এসির তার চুরির চেষ্টার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) ভোর আনুমানিক সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কে.আর মার্কেটের এস্টেট অফিসের কক্ষ নং ৩৮-এ এসির তার চুরির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা চালানো হয়। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করতে সক্ষম হন।

পরে উপস্থিত লোকজনের সামনে আটক ব্যক্তির কাছ থেকে ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া যায় এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়। চুরির ঘটনায় আটক ব্যক্তি হলেন মো. শরীফুল ইসলাম (২৫)। ঘটনায় জড়িত অন্য পলাতক আসামী হলেন মো. ইলন (৩০)।

ঘটনার পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

ব্রহ্মপুত্র নদে ভাসছিল পুলিশ সদস্যের বাবার লাশ

আওয়ামী বন্দোবস্তের অপরাজনীতি করে জুলাই চেতনা ভূলুণ্ঠিত করছে জামায়াত-এনসিপি: প্রিন্স

31 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবি ক্যাম্পাসে এসির তার চুরির চেষ্টা, নিরাপত্তাকর্মীর তৎপরতায় আটক ১

পোষ্টের সময় : ০১:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬