০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কৃষি অনুষদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৬৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত ‘বিএইউ ফুটবল টুর্নামেন্ট সিজন-১’-এর শিরোপা জিতেছে কৃষি অনুষদ। রোমাঞ্চকর এক ফাইনালে টাইব্রেকারে ভেটেরিনারি অনুষদকে পরাজিত করে তারা এই গৌরব অর্জন করে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে। তবে নির্ধারিত সময়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোনো গোল না হওয়ায় ম্যাচটি ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে গড়ায়। সেখানে স্নায়ুচাপ সামলে লক্ষ্যভেদ নিশ্চিত করার মাধ্যমে জয়োল্লাসে মেতে ওঠে কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্য সচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের অপতৎপরতার অভিযোগে ঈশ্বরগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কৃষি অনুষদ

পোষ্টের সময় : ০৯:৫৯:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬