১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় ইউনিয়ন প্রশাসকের উদ্দ্যোগে যানজট মুক্ত হল ব্যস্ততম ব্রীজ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের অন্যতম ব্যস্ততম ব্রীজ আসমা ব্রীজ।আসমা ইউনিয়ন সহ পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার লোকজন বারহাট্টা উপজেলা সদর সহ নেত্রকোনা জেলায় যেতে এই ব্রীজটি ব্যবহার করে।তবে ব্রীজের উপরে অটোরিকশা সহ অন্যান যানবাহন অযথা পার্কিং করে রাখায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে যানজট নিরসনে উদ্দ্যোগ নেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসান।

উপজেলার অন্যতম ব্যস্ততম ব্রিজটি যানজট মুক্ত করতে গত ১২ অক্টোবর থেকে গ্রাম পুলিশ মোতায়েন করেন আসমা ইউনিয়নের প্রশাসক।গ্রাম পুলিশ ব্রিজটিকে যানজট মুক্ত রেখে জনগণের চলাচলের উপযোগী রাখার চেষ্টা করছে।

জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,আসমা ইউনিয়নের প্রশাসক একজন সৎ ও জনবান্ধন কর্মকর্তা। উনি তৎপর হয়ে গ্রাম পুলিশ মোতায়েন করে আসমা ব্রীজটিকে যানজট মুক্ত করেছেন।উনি উদ্দ্যোগ না নিলে ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে চলাচল সম্ভব ছিল না এমনকি এটির উপর দিয়ে এতদিন হেঁটে যাওয়াও কষ্টসাধ্য ছিল।”

চিরাম ইউনিয়নের সবচেয়ে বড় গরুর বাজার নৈহাটি বাজারে সারা দেশ থেকেই পাইকাররা আসে।অনেক পাইকাররা এই ব্রীজটি ব্যবহার করে গরু নিয়ে যাওয়ার জন্য।এছাড়াও প্রতিদিন হাজার হাজার মানুষ এই ব্রিজ ব্যবহার করে।কিন্তু দীর্ঘদিন ধরে হকার, ভ্রাম্যমাণ দোকান,অটোরিকশা ও রিকশার জন্য সাধারণ মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়ছিলেন।কিন্তুু ইউনিয়ন প্রশাসকের এই উদ্দ্যোগের কারণে এখন যানজট মুক্ত হয়েছে আসমা ব্রীজ।

আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসান জানান ব্রিজটিকে যানজট ও অব্যবস্থাপনা মুক্ত রাখার জন্য আসমা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। তাদের ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে। আশা করছি এটার সুফল যারা এই ব্রীজটি ব্যবহার করেন তারা অবশ্যই পাবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বারহাট্টায় ইউনিয়ন প্রশাসকের উদ্দ্যোগে যানজট মুক্ত হল ব্যস্ততম ব্রীজ

পোষ্টের সময় : ০৫:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫