০৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএডিসির সেচ প্রকল্পে ব্যাপক দুর্নীতি

আর্থিক অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে নতুন শিক্ষা সহায়তা উদ্যোগ। আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত মোট ১৫০ জন শিক্ষার্থীকে মাসিক বৃত্তি দেওয়া হবে। প্রতিমাসে প্রতিটি শিক্ষার্থী পাবেন ৫ হাজার টাকা করে এক বছরের জন্য। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা থেকে আবেদনপত্র সংগ্রহ বা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট du.ac.bd থেকে ডাউনলোড করা যাবে। রেজিস্ট্রারের অফিসের ২০৭(খ) নম্বর কক্ষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আবেদনকারীদের নির্দিষ্ট কিছু কাগজপত্র আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের কপি, বিভাগীয় প্রধানের স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র, অভিভাবকের আয়ের সনদের ফটোকপি, এইচএসসি মার্কশিটের কপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি স্লিপ এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সনদপত্র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো আবেদন প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে এবং প্রকৃত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরাই এই সহায়তা পাওয়ার সুযোগ পাবেন।

ঢাবির শিক্ষার্থীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বাড়তি আর্থিক সহায়তার দাবি জানিয়ে আসছিল। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শিক্ষার্থীদের বাসাভাড়া, খাবার, বই কেনাসহ শিক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠছে। তাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রাপ্তি তাদের পড়াশোনার ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, এই ধরনের বৃত্তি কার্যক্রম আরও বিস্তৃত হলে উচ্চশিক্ষায় আর্থিক বৈষম্য কমবে এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন আরও স্থিতিশীল হবে। বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের বৃত্তি শাখা ও ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ক্যাঙ্গারুদের হারিয়ে ইতিহাস লিখলো টাইগাররা

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএডিসির সেচ প্রকল্পে ব্যাপক দুর্নীতি

পোষ্টের সময় : ১২:৪৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫