১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা 

ঈশ্বরগঞ্জে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ৭ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৬টার দিকে ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবির শাহিনের নেতৃত্বে পৌর শহরের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়। এতে উপজেলা,পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে এসে জমায়েত হয়। পরে সকল নেতা-কর্মীদের নিয়ে আসা ছোট ছোট মিছিল জনস্রোতে পরিণত হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন ও শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, উপজেলা বিএনপির সদস্য আবুল কালাম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফরিদ উদ্দিন, যুবদল নেতা সাইফুল সরকার, দুলাল, সোহেল ফকির, শফিক, শান্ত, শাহিন, আশিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সুজন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি সিরাজ উদ-দৌলা হীরা, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক লুতফুল কবির লিন্টু, পৌর তাতী দলের সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জিকরুল হাসান জিকু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগ, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাবেক সংসদ সদস্য শাহ্ নূরুল শাহিন বলেন, “বিএনপি বাংলাদেশি ভূখন্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রুপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ। বিএনপি প্রতিষ্ঠার শুরু থেকেই জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের দল হিসেবে বিএনপিকে গড়ে তুলেছিলেন। আজও বিএনপি জনগণের পাশে আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মক্কা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরগঞ্জে সাবেক এমপি শাহিনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা 

পোষ্টের সময় : ০৭:২২:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫