১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি যাকেই প্রার্থী করবে তাকেই জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যাকেই প্রার্থী করা হবে- ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে কাজ করতে হবে। আপনারা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন, বিভাজন কোনোভাবেই আপনার জয় আনবে না।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সামনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের কুলখানিতে যোগ দিতে যাওয়ার পথে ভালুকায় থামেন ডা. জাহিদ।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আজ গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে গণঅভ্যুত্থান। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হলে প্রতিটি নেতাকর্মীকে মাঠে থাকতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে।

ডা. জাহিদ হোসেন আরও বলেন, জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাই মাঠে থেকে জনগণের পাশে দাঁড়ান। ঐক্যবদ্ধভাবে আন্দোলনেই বিজয় আমাদের হবে।

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন পাঠানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপি যাকেই প্রার্থী করবে তাকেই জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জাহিদ

পোষ্টের সময় : ০৬:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫