০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নাজাত মোল্লা (১৭) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার বিকেলে স্কুল মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয় সে। নাজাতের পিতা দুইখ্যা মোল্লা। আহত কিশোরকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অস্ত্রের গোলাগুলির সময় বাড়ি ফেরার পথে নাজাত গুলিবিদ্ধ হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, “দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এক কিশোর মাঠে খেলা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়। আহত কিশোর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনও কেউ অভিযোগ দায়ের করেনি।”

এ অঞ্চল প্রায় ১৫ দিন যাবৎ বিএনপির দুই গ্রুপের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে আছে। এর আগে ২ নভেম্বর সংঘর্ষে আতিক গ্রুপের তুহিন নামে এক কিশোর নিহত হন। ১০ নভেম্বর সংঘর্ষে আরিফ মীর (৩৮) ও রায়হান খান (২২) নামের দুইজন নিহত হন। মোট দুইটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, এই সংঘর্ষ এলাকায় উত্তেজনা বাড়াচ্ছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। শিক্ষার্থী ও সাধারণ জনগণ প্রশাসনের তৎপরতা ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।

মুন্সীগঞ্জের এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। স্থানীয়দের মতে, রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে বিরোধ মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করা না গেলে আরও রক্তক্ষয়ী ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাবা-মাকে পেটালো প্রতিপক্ষরা, কান্নায় ভেঙে পড়লেন একমাত্র ছেলে

মেধা ও উদ্ভাবনে আন্তর্জাতিক অঙ্গনে ময়মনসিংহের তরুণ গবেষক স্বরন

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপি সংঘর্ষে কিশোর গুলিবিদ্ধ

পোষ্টের সময় : ০১:৫২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫