০৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা পুনর্বহাল

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৩৯০ ভিউ :

বিচারপতি অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে রেখে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। এ বিষয়ে ৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আপিল বিভাগ হাইকোর্টের পূর্বের রায় বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি অপসারণের বিধান বহাল রাখেন। হাইকোর্ট তাদের রায়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে মন্তব্যকে ‘অশোভন’ উল্লেখ করে তা বাতিল করেছিলেন। সেই রায়কে ‘সরকারপক্ষীয়’ আখ্যা দিয়ে সর্বোচ্চ আদালত তা প্রত্যাখ্যান করেছেন।

এর আগে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করা হয়, যা ২০১৬ সালে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে। সরকার সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেও, আপিল বিভাগ সেটি খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১ আগস্ট আপিল বিভাগ যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন, তাতে বলা হয়—অসদাচরণ বা অসামর্থ্যের ভিত্তিতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই প্রয়োগযোগ্য। ষোড়শ সংশোধনী বাতিল ও কাউন্সিলের বিধান বহাল রাখার বিষয়ে সরকারের আবেদনের পক্ষে ৯৪টি যুক্তি তুলে ধরে ৯০৮ পৃষ্ঠার রিভিউ পিটিশনও দাখিল করা হয়েছিল।

এ রায়ের মাধ্যমে বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষার প্রশ্নে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধ্যায় আবারও প্রতিষ্ঠা পেল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা পুনর্বহাল

পোষ্টের সময় : ০১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫