০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিচার বিভাগে ব্যাপক রদবদল: একযোগে ২৬৫ বিচারক বদলি

বিচার বিভাগে বড় ধরনের রদবদল এনেছে সরকার। সুপ্রিম কোর্টের পরামর্শে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ২৬৫ জন বিচারককে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ. এফ. এম. গোলজার রহমান স্বাক্ষরিত সাতটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলো মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ রয়েছেন ১৬২ জন, জেলা ও দায়রা জজ ৩০ জন, অতিরিক্ত জেলা জজ ৩৮ জন এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ২৩ জন। এর মধ্যে ১২ জন বিচারককে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিচার বিভাগে ব্যাপক রদবদল: একযোগে ২৬৫ বিচারক বদলি

পোষ্টের সময় : ১০:৩০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫