১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনার আয়োজনে বিএমডিএ চেয়ারম্যান তুহিনের সঙ্গে মতবিনিময়

  • সেলিম আকন্দ
  • পোষ্টের সময় : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭৪ ভিউ :

বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জুন বিকেলে বিনার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিনার মহাপরিচালক ড. শরিফুল হক ভূঁইয়া।

সভায় বিনার অবকাঠামো, গবেষণা কার্যক্রম, উদ্ভাবনী উদ্যোগ, জনবল ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তথ্যচিত্র ও বিভিন্ন স্লাইড উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. মাহবুবুল আলম তরফদার।

এ সময় বক্তব্য দেন বিনার বোর্ড সদস্য কৃষিবিদ মো. আনিস, বোর্ড সদস্য কৃষিবিদ মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা।

মতবিনিময় সভায় বিনার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় গবেষণা ও কৃষি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

'রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ' এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিনার আয়োজনে বিএমডিএ চেয়ারম্যান তুহিনের সঙ্গে মতবিনিময়

পোষ্টের সময় : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬