১২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিষাক্ত সাপের কামড়ে কওমি মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিষাক্ত সাপের কামড়ে শিফা আক্তার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকাল ৪টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিফা আক্তার ওই গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। সে স্থাসীয় কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

নিহতের চাচাত ভাই শাকিল বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে ফ্রিজের ওপর থেকে খেঁজুর নামাতে যায় শিফা। এসময় শিফার পা পিছলে ফ্রিজের নিচে চলে যায়। এসময় সাপে কাটে শিপাকে। তবে, শিপা বিষয়টি বুজতে পারেনি। প্রথমে তিনি মনে করেছিলেন তাকে ব্যাঙ কামড় দিয়েছে এবং বিষয়টি তার মাকে জানায়। তবে সময় গড়ানোর সাথে সাথে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মুখ দিয়ে লালা বের হতে শুরু করে। দ্রুত তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আ. বারেক বলেন, সাপে কাটার বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ফ্রিজ সরিয়ে মাটির একটি গর্ত দেখতে পায়। তারা গর্ত খনন করে ২/৩ হাত নিচে গিয়ে সাপের অবস্থান নিশ্চিত করেন। পরে গর্ত থেকে সাপটি বের করে পিটিয়ে মেনে ফেলে। তবে, স্থানীয়রা সাপটিকে খৈয়া গোখরা বলে দাবি করছেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, বিষয়টি জানানো হয়নি। তবে এ ধরনের মৃত্যু দু:খজনক। সবাইকে এসব বিষয়ে সচেতন হওয়া জরুরি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিষাক্ত সাপের কামড়ে কওমি মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

পোষ্টের সময় : ১১:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬