১০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানের স্মরণে আটপাড়ায় স্মরণসভা ও মিলাদ মাহফিল

নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান সিটি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে সাবেক সহকারী শিক্ষক, সাবেক সচিব ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হেলাল উদ্দিন খানের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মরহুম হেলাল উদ্দিন খানের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল এক আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হেলাল উদ্দিন খান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সৎ কর্মকর্তা ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। শিক্ষা বিস্তারে তাঁর অবদান যেমন অনন্য, তেমনি মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য তাঁর ত্যাগ আজও অনুকরণীয়। শিক্ষক হিসেবে তিনি ছিলেন ছাত্রদের প্রেরণার উৎস এবং সমাজে ন্যায় ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মৃতিময় শ্রদ্ধার আসরে—যেখানে একজন সত্যিকারের শিক্ষক ও মুক্তিযোদ্ধার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ ঘটায় সবাই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানের স্মরণে আটপাড়ায় স্মরণসভা ও মিলাদ মাহফিল

পোষ্টের সময় : ১১:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫