১২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০২:২৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩৯০ ভিউ :

রাজধানীর যাত্রাবাড়ী পার্ক সংলগ্ন বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৪০) নামে এক নার্সারির কর্মচারী গুরুতর আহত হন। শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহতের ভায়রা শাকিল জানান, বৃক্ষমেলার পাশে কাজ করার সময় হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। এতে জুয়েলসহ কয়েকজন আহত হন। তবে তারা শুধু জুয়েলকে ঢামেকে নিয়ে এসেছেন। অন্য আহতরা কোথায় চিকিৎসা নিচ্ছেন, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ীর বৃক্ষমেলায় বিস্ফোরণে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন আছেন। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ

পোষ্টের সময় : ০২:২৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫