১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্র পাড়ে বসেছিল জুয়ার আসর, পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচাচর গ্রামে ব্রহ্মপুত্র নদের পাড়ে তাবু টানিয়ে বসেছিল জুয়ার আসর। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুই স্থানে বিশেষ অভিযান চালিয়ে ১৫ জুয়াড়ি ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ(১১ এপ্রিল) শনিবার গ্রেপ্তার পনোরো আসামিকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচাচর গ্রামে ব্রহ্মপুত্র পাড়ে অভিযান চালায় পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজমের নেতৃত্বে ১২ জন জুয়াড়িকে হাতেনাতে ধরে পুলিশ। এসময় জুয়ার আসর জব্দ করা হয় নগদ অর্থ, জুয়ার বোর্ড ও অন্যান্য সরঞ্জাম। এ ছাড়াও একই রাত ১ টা ২০ মিনিটের দিকে ঈশ্বরগঞ্জ ইউনিয়নের খৈরাটি গ্রামে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, ময়মনসিংহ-৮(ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু উপজেলা থেকে মাদক ও ক্যাসিনো নির্মুলে যোদ্ধা ঘোষণা করেছেন। সংসদ সদস্যের নির্দেশে থানার ওসি রবিউল আজম গত দেড় মাস ধরে মাদক ও ক্যাসিনোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুযায়ী সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন। দেড় মাসে এসেছে অভাবনীয় সাফল্য।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন,মাদক ও ক্যাসিনো মুক্ত ঈশ্বরগঞ্জ গড়তে নিয়মত অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল রাতে পৃথক দুই স্থানে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১২ জন ও মাদক বিরোধী অভিযানে ৩ জনসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে জুয়া এবং মাদক মামলা দিয়ে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দিয়েছিলেন মাস্ক

ঘুষের দায়ে চীনের সাবেক দুই প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ব্রহ্মপুত্র পাড়ে বসেছিল জুয়ার আসর, পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৫

পোষ্টের সময় : ১১:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬